Saturday, May 15, 2010

শোনামোনী


তোর নামের ভিতর লুকিয়ে আমার
সবুজ রঙ পেন্সিল
তোর আদর আদর মেঘ আমার
গায়ে ডানা মেলে
তোর দুই আঙ্গুলের ছোঁয়ায় আমার
সোনার কাঠি ঘুম
তোর প্রান ভোমরা আমি-
তোকে কামড়ে দিয়েই ছুট;
তুই বলিস চমকে উঠে
উহ্!!! শোনামোনী!,
আমি মিস্টি হাঁসি, লুকোচুরি
তোর- বুক- মুখ।

No comments:

Post a Comment